www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভুল না করার মতোই ভুল

কিছু কিছু ভুল
ভুল না করার মতোই।
হেলায় হেলায়
হেলে দুলে সময় যাবার মতোই।
অবাক করেও অবাক না হবার
অনুভূতির মতোই।
অনেক ভাবেই কাছাকাছি
আসা যায় - তা ঠিক বুঝেও
না বোঝার মতোই।
কিছু কিছু ভুল
বাস্তবের অভিনয় আর
অভিনয়ের বাস্তবতার মতো।
কিছু কিছু ভুল এক
অন্য রকম প্রেমের মতো।
ঘুরে ফিরে সেই একই কথা -
কিছু কিছ ভুল
ভুল না করারই মতো।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫২৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/১২/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast