www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চোখেই চাওয়া আর চোখেই পাওয়া

চেনা অলিগলি পথে
হেঁটে যেতে যেতেই
চেনা মনের সেই জানালা।
চিনি সেই চাওয়া।
চোখেই চাওয়া আর চোখেই পাওয়া।
সময় বয়ে যায় না সেখানে
বয়ে যায় না-বলা কথারা কেবল।
সাদার আবরনে আলো,
আঁধারে লুকোনো তাই ভালো।
ডানা মেলা পাখিরা
দানায় দানায় স্মৃতির মতো
ধরা দেয় মুঠোয়।
নিভে যাওয়া আলো জ্বলে আবার।
বারবার।
ফিসফিসিয়ে কেউ শুধায়
আলো নিভেছিলো কেন প্রথমে?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫০১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/০৫/২০২৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast