www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

এই একদম নীরবতায়

যদি ভুল করে পড়ে চোখে চোখ
যদি হয় কোনো সময়ের সমীকরণ
যদি আবার আসে ফিরে
যা হারায় খুঁজে পাবার জন্যই
যদি তোমাকে এগিয়ে দেয়
অজানা এক বাতাস
নাম জানা নেই সেই অনুভূতির।

ডুবে যায় দৃষ্টি
হঠাৎ পাহাড়ের পরের
ডুবে থাকা প্রান্তরের মতো।
বাদল ডুবে যায় মেঘের মেলায়।
মনের মেঘের সেই যে উঁকি,
সেখানেই লুকোচুরি।
কিছুটা তার তুমি জানো,
কিছুটা তার আমি।
আর বাকি যা থেকে যায়
জানা কিংবা না-জানা,
তার নামই হয়তো ইতিহাস।

ফিরে আসে,
নিজ চোখে দেখিয়ে দেয়
এই চোখাচোখির মানে।
যা কিছু পুরাতন, তা কিছুই নতুন।
অযত্নে রাখা অনুভুতি
যত্নেই খুঁজে নিতে ঠিকানা,
কিছুটা তার চোখের সামনে
এই পথে প্রান্তরে,
কিছুটা তার অন্য কোথাও।
দৃষ্টি জানে, দৃষ্টি চেনে।
কথাহীন ভাষাহীন আবেগেও
আদান-প্রদান হয় সে ঠিকানার।

চিনি হয়তো কোন পথে তুমি
আসবে আবার ফিরে।
হয়তো তুমিও চেনো
কোন বাঁকে থামতে হবে একটু,
ফিরে পেতেই যা কিছু হারায়।
এক মুহূর্তও যে কত কথা বলতে পারে
এই একদম নীরবতায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৬৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/০৬/২০২৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast