www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

যে ভালোবাসা ভেবে ভাবাবে

সেই চেয়ে থাকা মুহূর্তরা সব
আলোর মতো
ছুটে চলতে চলতে হঠাৎ
তোমার আবেগী আঁধারের
একান্ত অবিচল অভিসারে
হয়তো একদম একাই হারালো
ভীষণ কোলাহলে, সবার মাঝেই।

যেটুকু সময় সেখানে রাখা ছিল
তার অনেকটাই অসময়ে
ভালোলাগার অন্য মেঘে
ঢেকে গেলো, একদম একাই।

যে ভালোবাসা ভাবাবে
সে ভালোবাসা আজ
নিজেই ভাবতে বসেছে।
সূর্যাস্তের সে আভায়
যে আভা শেখায়
দূরে যাবার ভিন্ন মানে সব।

এরই মাঝে ভালোবাসারা
হারাতে হারাতে কোন অবসরে
প্রেমের মতোই অস্পষ্ট হয়ে যায়,
তুমি আমি অনেকটাই নিরুপায়।

অবিচল হয়েও চঞ্চল
আর অনেক কথার পরও
অনেক বেশী নীরব।
সেই চেয়ে চেয়ে থাকা মুহূর্তেরা সব।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৯৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০৯/২০২৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast