www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

থাকা না থাকার কিছুটা

ফুরিয়ে যেতে যেতে
যতটুকু রয়ে যায়
ততটুকুতেই থাকা,
ততটুকুই থাকা।

ভুল বুঝাবুঝি আছে বলেই
ঠিক সুর ফিরে ফিরে আসে।
জীবনের চেনা ছন্দে
কিংবা অচেনা।
ভুল পথের বাঁকেই
ঠিক ঠিক রয়ে যায়
ফুরিয়ে যাওয়ার পরের
সেই থেকে যাওয়া
আলোটুকু।

আঁধারের আবিষ্কারে
সেই চেনা চেনা মুখ
উঁকি দেয়।
দেখা দেয়ার চেয়ে
দেখা না দেয়ার লুকোনো
আনন্দের ভাগ দিতেই।

ফুরিয়ে যেতে যেতে
সেইসব মুহূর্তের
যতটুকু রয়ে যায়
ততটুকুতেই আসলে থাকা,
ততটুকুই আসলে থাকা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৬/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast