www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মধুর মতো পানসে

চোখের সীমানায় ভিজে
শুকনো সময়ের দৃষ্টি।
পথের মতো এঁকেবেঁকে
অথচ সরল রেখার সমান্তরাল।

পাশাপাশি কোথাও
আহবান আছে
কথাহীন অনুভবের।
উপমার ওপারে থাকা
নীরবতার ভাষা।
ঠোঁটের ওপারে থাকা
না বলা কথারই মতো।
স্পর্শহীন সুধার মতো।

মিলেমিশে একাকার হবে বলেই
দূরে দূরে থাকার অভিনয়।
মধুময় হবে বলেই
পানসে প্রহরে হারায় সময়।
জলে ভেজা প্রতীক্ষা
চিক চিক করে আলোর ছোঁয়ায়।

ভালোলাগা সেই আলোর
ঠিক পরেই
ভালোবাসার যে আঁধার
ভাষাহীন কথা হবে সেখানে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৩৫৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০১/২০২৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast