www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চলে যাওয়ার শুরুটা আর ফিরে আসার শেষটা

চলে যাওয়ার শুরুটা
ফিরে ফিরে আসার
শেষটার মতোই,
প্রথম দেখার আগেও
যে দেখা আছে
তার কাছাকাছি কোথাও।
উজাড় করে ছড়িয়ে দিয়েও
লুকিয়ে রাখা যায়
কত না কিছু।
ছোঁয়া, না-ছোঁয়া
কিংবা আধো-ছোঁয়া।
এইতো এখন থেকে সেখানে,
অনেক কাছের বুঝাবুঝি
আকাশের প্রান্তরে
ধীরে ধরে ধূসর ভালোলাগার
কাছাকাছি কোথাও।
বলাবলি তার কানে আসুক
কি না আসুক।
কথা তার ঠিকই
ফিরে ফিরে আসে
অন্য নীরবতার
অন্য কোনো মানে নিয়ে।

চলে গেলেও
সব কিছু চলে যায় কি?
সেই চলে যাওয়ার শুরুটা
আর ফিরে আসার শেষটা
অনেকটা একই নয় কি?
হোক সে ছোঁয়া, না-ছোঁয়া
কিংবা আধো-ছোঁয়া।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪১৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৭/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast