www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দেখা স্পর্শ আর অদেখা ছোঁয়া

মিশে থাকা জমাট বাধা
অনুভূতির অন্য প্রান্তরই
চোখের সীমানায় তেপান্তর।
দেখা স্পর্শ আর অদেখা ছোঁয়া।
চন্দ্রমুখী মেঘের দিকে,
ফুলে ফুলের ছাওয়া
মাটির দিকেও।
এ-প্রান্তর থেকে ও-প্রান্তর।
মিশে আছে মিশে থাকার
অনুভূতির মতোই।
বাকিটা চোখের ইতিহাস,
দেখা, অদেখা, এ-দেখা, ও-দেখা।
সময়ের স্রোতে ভেসে
ছোঁয়া আর না ছোঁয়ার
সেই যে উজান-ভাটি।
চন্দ্রমুখী মেঘের দিকে,
ফুলে ছাওয়া মাটির দিকেও।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৬১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০৯/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast