www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কাছে দূরের হিসাব

কাছে
ডাকতে ডাকতে
কাছে
টানতে টানতে
কাছে
আসতে আসতে
আসলে কিন্তু
দূরেই সরে যাওয়া হয়।

ভীড়ে হারিয়ে
কতজনেই তো
অনেক বেশি একা
হয়ে যায়।
কাছে পেয়ে
আরো বেশি
হারিয়ে ফেলে
যা কিছু
যতনে ধরে
রাখার।

এই পৃথিবীতে
কাছের আর
দূরের হিসাবগুলো
সবসময়ই
কেমন এলোমেলো।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৪৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৪/০১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast