www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হঠাৎ চুপ

ছবি সবাই আঁকে
মুখে তা বলুক আর নাই বলুক।

কিছু কিছু কথা বলার সময়
যেমন মানুষ হঠাৎ চুপ হয়ে যায়
তেমনি কিছু কিছু ছবি আঁকার
সময়-ও কিন্তু মানুষ হঠাৎ চুপ হয়ে যায়।

এই চুপ এবং চুপ এর মধ্যে
অন্য রকম একটা কিছু আছে।

বলতে গিয়ে চুপ হয় মানুষ মানুষের সামনে
আর আঁকতে গিয়ে চুপ হয় মানুষ নিজের সামনে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭২৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast