www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ভালোবাসা ও বৃষ্টি

দিশা তোমায় আমি ভালোবাসতাম,
আর তুমি ভালোবাসতে বৃষ্টি,
ভালোবাসতে জংলিফুল।
বলতে কলকাতাকে তোমার ভালোলাগে
সর্বদাই প্রতিবাদমুখর বলে।
অথচ যারা সত্যিই পায় না
তারা প্রতিবাদ করে না।
বরং উপরি পাওনার জন্যই
কেউ কেউ প্রতিবাদ করে।
ফুলের বাগানের আগাছার ফুলকে
সরে যেতেই হয়,
যার মাথায় ছাদ নেই সে কিছুতেই
বৃষ্টিকে ভালোবাসতে পারে না।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৪৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/১১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast