www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বাংলা অক্ষর

ভয় পেলে কি ভালোবাসা যায়?
মৃত্যুতে নেই সন্তাপ,
লক্ষ হৃদয়ে ছড়িয়ে দিয়েছ
বাংলা ভাষার উত্তাপ।


আমারও হৃদয়ে লেগেছে সে ছোঁয়া
নিজেকে ভেবেছি ঈশ্বর,
ভাববো না কেন আমিও যে লিখি
সেই ভাষারই অক্ষর।


সেই ভাষাতেই কথা বলি,
সেই ভাষাতেই গাই গান,
সেই ভাষাতেই দৃপ্তকন্ঠে
প্রতিবাদে হই আগুয়ান।


ইতিহাসের বুকে তোমরা রেখেছ
অবিনশ্বর স্বাক্ষর,
ইতিহাসও তাই নোয়ায় মাথা
দেখে বাংলা অক্ষর।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৩৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast