www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কবচকুন্ডল।

অমরত্বের বিকল্প হতে পারে বলেই
কবিতার দেখা পাওয়া তত সহজ নয়,
ততোধিক অসহজ কবির দেখা পাওয়া।
ঈশ্বরকে শব্দ নির্দেশ দিতে পারেন
হররোজ এমন কর্ণ জন্মান না।
নিশ্চিত নিয়তি উপেক্ষা করে
তারা আমাদের জন্য রেখে যান
কবিতার কবচকুন্ডল।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫৯৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/১১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast