মোঃ রিফাঈ আমিন

মোঃ রিফাঈ আমিন

@rifay55 · Joined · 14 Posts

মোঃ রিফাঈ আমিন সমকালীন বাংলা সাহিত্যের এক সব্যসাচী কবি, কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক। ১৯৯৯ সালের ৮ আগস্ট বরিশাল বিভাগের বাকেরগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামে তাঁর জন্ম। পিতা মোঃ রুহুল আমিন এবং মাতা আফরোজ জাহান। শৈশব থেকেই শব্দ, প্রকৃতি, নীরবতা ও মানবিক অনুভূতির প্রতি নিবিড় আকর্ষণ তাঁর সাহিত্যচর্চার মূল অনুপ্রেরণা। পেশাগত জীবনে কমিউনিকেশন অফিসার হলেও সাহিত্যই তাঁর প্রধান সাধনা ও আত্মিক আশ্রয়। বাংলা ও ইংরেজি–উভয় ভাষায় তাঁর লেখনী সমাদৃত। আন্তর্জাতিক প্ল্যাটফর্ম Medium-এ তিনি সাহিত্যধর্মী প্রবন্ধ ও ভাবনামূলক লেখা প্রকাশ করেন এবং StoryMirror-এ তাঁর গল্প ও কবিতা পাঠকপ্রিয়তা লাভ করেছে। এছাড়া তিনি সৃষ্টিশীল সাহিত্যপোর্টাল “সাহিত্য ভুবন”-এর সম্পাদনা ও পরিচালনার সঙ্গে যুক্ত। প্রকৃতি, প্রেম, নীরবতা, স্মৃতি, দেশপ্রেম, দর্শন ও মানবমনের গূঢ় অনুভূতির সুনিপুণ প্রকাশ তাঁর কবিতার প্রধান অনুষঙ্গ।

· বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামে

Posts

RSS
  • জীবনের ব্যাকরণ

    মোঃ রিফাঈ আমিন · Poems · · 127 views · 0 comments

    ধুলোপড়া বই কিংবা পণ্ডিতের বেত, কোথাও লেখা নেই জীবনের ব্যাকরণ। অক্ষর চেনার আগেই আমরা কণ্ঠে তুলে নিই কান্নার স্বরলিপি;… Details

  • মুখোশের মেলা

    মোঃ রিফাঈ আমিন · Poems · · 175 views · 2 comments

    কত যুগ যেন কেটে গেল, জন্মজন্মান্তর পার হলো, কেউ আসল মুখটা দেখাল না! এই পরিচিত ভিড়ের ভেতর… Details

  • ভবঘুরে মেঘ

    মোঃ রিফাঈ আমিন · Poems · · 220 views · 4 comments

    তুমি তো জানতে, আমার বুকের ভেতর একটা রুক্ষ তেপান্তর ছিল। তুমি এলে শ্রাবণের চিঠি হয়ে, এক টুকরো ভবঘুরে মেঘ।… Details

  • দিগন্তের ওপারে

    মোঃ রিফাঈ আমিন · Poems · · 172 views · 1 comments

    প্রতিশ্রুতি ভাঙার তীব্র শব্দে পৃথিবীটা আজন্ম বধির। তবুও দিগন্তের ওপারে যাবো বলে একবুক নিবিড় তৃষ্ণা নিয়ে দাঁড়িয়ে আছি।… Details

  • রক্তে লাগুক জোয়ার

    মোঃ রিফাঈ আমিন · Poems · · 152 views · 2 comments

    কথা তো ছিল, আঁধার পেরোলেই রোদে স্নান করবে উঠোন! অথচ ভোরের আগে প্রতিবারই সূর্যকে হত্যা করেছে অন্ধকার। দীর্ঘশ্বাসে কেবল ভারী হয়েছে শহরের অবরুদ্ধ দেয়াল। পায়ের নিচে মাটি শুকিয়ে কাঠ, শিরদাঁড়ায় জমেছে আপোসের… Details

  • প্রেমের দুরন্ত ঝড়

    মোঃ রিফাঈ আমিন · Poems · · 146 views · 2 comments

    কী এক অন্ধ উন্মাদনায় আজ ভেঙে পড়ছে চেনা শহরের প্রতিটি ইট! প্রেম, তুমি নিছক হাওয়া নও। তুমি ধমনীতে ছুটে চলা ক্ষুরধার ঘোড়ার খুর, তুমি পাঁজরের ফাঁকে ফাঁকে বেজে ওঠা ভাঙা সেতারের তার,… Details

  • স্মৃতির আলপনা

    মোঃ রিফাঈ আমিন · Stories · · 195 views · 1 comments

    ইছামতীর ঘাটে নৌকোগুলোর গায়ে এখন শুধু শ্যাওলার প্রলেপ। জলের কিনার ঘেঁষে দাঁড়ানো প্রাচীন হিজল গাছের ছায়া এসে পড়েছে ভাঙা বাড়িটার উঠোনে। হেমন্ত সেখানে এসে দাঁড়াল। ছাব্বিশ বছরের ব্যবধান, তবু তার পায়ের… Details

  • মুক্তির স্বরলিপি

    মোঃ রিফাঈ আমিন · Articles · · 187 views · 0 comments

    শহরের কংক্রিটের গলায় যখন দুপুরের রোদ ছুরির ফলার মতো বিঁধে থাকে, তুমি হঠাৎ নিজের ছায়ার সামনে থমকে দাঁড়াও। সেই ছায়া কি সত্যিই তোমার? নাকি সে এক ক্লান্ত, মেরুদণ্ড-বাঁকা, শৃঙ্খলিত জানোয়ার; যার পাঁজরের… Details

  • ইচ্ছাশক্তি

    মোঃ রিফাঈ আমিন · Articles · · 241 views · 1 comments

    অন্তরের সেই অন্ধকার কোণে, যেখানে কেউ পৌঁছায় না, যেখানে অনেক সময় নিজেকেও চেনা যায় না, সেখানে একটি ছোট্ট শিখা নীরবে জ্বলতে থাকে। কখনো সে শুধু মৃদু আলো ছড়ায়, কখনো দাউদাউ করে জ্বলে ওঠে। তার নাম… Details

  • নির্বাক শহর

    মোঃ রিফাঈ আমিন · Poems · · 165 views · 2 comments

    এই শহর এখন স্তব্ধ। ল্যাম্পপোস্টগুলো একা পাহারা দেয় নিজেদের হলুদ চিতা। আলোর নিচে জেগে ওঠে শুধু আমার শরীরী ছায়া: যে ছায়া এতকাল নিঃশব্দে হেঁটেও কখনো এতটা জীবন্ত হয়নি।… Details

  • তিমির হরণ

    মোঃ রিফাঈ আমিন · Poems · · 228 views · 2 comments

    শহরের সবচেয়ে পুরোনো ল্যাম্পপোস্টের নিচে, যেখানে রোজ রাতে অন্ধ কুকুরের সঙ্গে আমার দীর্ঘশ্বাস মিশে একাকার হয়, সেখানে আজ জমাট মেঘের নিচে দাঁড়িয়েছি।… Details

  • তুমিহীন বসন্ত

    মোঃ রিফাঈ আমিন · Poems · · 183 views · 1 comments

    শিমুল আর পলাশের ডালে মাতাল হাওয়া, অথচ আমার দুয়ারে থমকে আছে অদ্ভুত শীত। শহরের প্রতিটি গাছে উৎসবের লাল, কেবল আমার উঠোনে জমে আছে নিস্তব্ধ ছাই।… Details

  • কালের জবানবন্দি

    মোঃ রিফাঈ আমিন · Articles · · 255 views · 1 comments

    মানুষ আজ আকাশ ছুঁয়েছে, অথচ মানুষের হৃদয় আজও মাটির নিচে কাঁদে। সভ্যতা আজ বিদ্যুতের বেগে ছুটে চলে, কিন্তু মানুষের বিবেক অনেকখানি পাথর হয়ে গেছে। নগরের কোলাহলে আজও শুনি ক্ষুধার্ত শিশুর কান্না; উপাসনালয়ের… Details

  • ভাষা: ঐতিহ্যের ধারক

    মোঃ রিফাঈ আমিন · Articles · · 279 views · 0 comments

    আজও আমার বুকের ভেতর জেগে আছে সেই সন্ধ্যাটা। দাদির কোলে মাথা রেখে প্রথম রূপকথা শোনার সন্ধ্যা। গল্পের কাহিনি আজ আর মনে নেই, কিন্তু কয়েকটি শব্দ এখনো আমার ভেতরে মৃদু প্রদীপের মতো জ্বলে। মনে হয়, শব্দগুলো… Details