তারুণ্য বাংলা ভাষার লেখক, পাঠক ও সৃজনশীল মানুষের একটি উন্মুক্ত কমিউনিটি। আমাদের লক্ষ্য এমন একটি ইতিবাচক, নিরাপদ ও সম্মানজনক পরিবেশ গড়ে তোলা, যেখানে সবাই গল্প, কবিতা, প্রবন্ধ, অভিজ্ঞতা এবং অন্যান্য সৃজনশীল লেখা প্রকাশ ও আলোচনা করতে পারেন।
তারুণ্যে প্রকাশিত প্রতিটি লেখা, মন্তব্য, ছবি বা অন্যান্য বিষয়বস্তুর সম্পূর্ণ দায়ভার এবং কপিরাইট সংশ্লিষ্ট সদস্যের। তারুণ্য কর্তৃপক্ষ ব্যবহারকারীদের প্রকাশিত মতামত বা বিষয়বস্তুর জন্য দায়ী নয়।
১. পারস্পরিক সম্মান
- ব্যক্তিগত আক্রমণ, হয়রানি, বিদ্বেষমূলক বক্তব্য, গালাগালি, অশালীন ভাষা এবং হুমকি প্রদান নিষিদ্ধ।
২. মৌলিক ও মানসম্মত লেখা
- নিজের মৌলিক লেখা প্রকাশ করুন।
- কপিরাইট আইন মেনে চলুন।
- অন্যের লেখা কপি করবেন না।
- উদ্ধৃতি বা তথ্য ব্যবহার করলে উৎস উল্লেখ করুন।
৩. সংবেদনশীল বিষয়
ধর্ম, জাতি, ভাষা, সংস্কৃতি, লিঙ্গ ও অন্যান্য সংবেদনশীল বিষয়ে দায়িত্বশীলভাবে লিখুন। বিদ্বেষ, সহিংসতা বা বৈষম্য উসকে দেয় এমন বিষয়বস্তু নিষিদ্ধ।
৪. রাজনৈতিক বিষয়বস্তু
তথ্যভিত্তিক রাজনৈতিক আলোচনা করা যেতে পারে, তবে কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর পক্ষে প্রচারণা, উস্কানিমূলক রাজনৈতিক প্রচার বা বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও জাতীয় চেতনাবিরোধী বিষয়বস্তু প্রকাশ করা যাবে না।
৫. অশালীন বিষয়বস্তু
পর্নোগ্রাফি, যৌন উত্তেজনামূলক বিষয়বস্তু, অশালীন ছবি বা ভিডিও প্রকাশ করা যাবে না।
৬. স্প্যাম ও বিজ্ঞাপন
স্প্যাম, অতিরিক্ত আত্মপ্রচার এবং সম্পূর্ণ বিজ্ঞাপনমূলক পোস্ট অনুমোদিত নয়।
৭. ছবি ও মিডিয়া
শুধুমাত্র বৈধ অধিকার থাকা ছবি বা মিডিয়া আপলোড করুন।
৮. কপিরাইট
আপনার প্রকাশিত বিষয়বস্তুর কপিরাইট আপনারই থাকবে। প্রকাশের মাধ্যমে আপনি তারুণ্যকে সেবা পরিচালনা, প্রদর্শন ও প্রচারের জন্য একটি non-exclusive, worldwide, royalty-free লাইসেন্স প্রদান করছেন।
তারুণ্যে কোনো লেখা, ছবি বা অন্যান্য বিষয়বস্তু প্রকাশ করার মাধ্যমে আপনি তারুণ্যকে সেগুলো তার ওয়েবসাইট, সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ, গ্রুপ, ইউটিউব চ্যানেল বা অন্যান্য অফিসিয়াল মাধ্যমে প্রচার ও প্রকাশ করার একটি অ-একচেটিয়া (non-exclusive), বিশ্বব্যাপী এবং রয়্যালটি-মুক্ত অনুমতি প্রদান করছেন। এ ধরনের প্রকাশনার ক্ষেত্রে সংশ্লিষ্ট লেখকের নাম বা ব্যবহারকারীর নাম উল্লেখ করা হবে। তবে বিষয়বস্তুর উপস্থাপনা, বিন্যাস বা দৈর্ঘ্যে প্রয়োজনীয় সম্পাদনা করা হতে পারে, যার ফলে পূর্ণ লেখাটি সব ক্ষেত্রে প্রকাশিত নাও হতে পারে।
৯. নিয়ম প্রয়োগ
প্রয়োজনে লেখা অপসারণ, সাময়িক স্থগিত বা স্থায়ীভাবে অ্যাকাউন্ট ব্যান করা হতে পারে।
১০. নতুন সদস্য
নিবন্ধনের প্রথম এক মাসে গুরুতর নিয়মভঙ্গের ক্ষেত্রে অ্যাকাউন্ট স্থায়ীভাবে ব্যান করা হতে পারে।
১১. পরিবর্তন
তারুণ্য প্রয়োজনে এই নির্দেশিকা হালনাগাদ করতে পারে।
কার্যকরের তারিখ: জুলাই ১০, ২০২৬
সর্বশেষ আপডেট: জুলাই ১০, ২০২৬