www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

টাকা ও অন্যান্য

১) টাকা

স্ত্রী। আমি তোমাকে দুশো টাকা দিয়েছি। টেবিলের ওপর রাখা আছে।
স্বামী। কই, টেবিলের ওপর কোনও টাকাই নেই!
স্ত্রী। তুমি মানি ব্যাগে রেখেছো তাহলে।
স্বামী। কই, মানি ব্যাগে কোনো টাকাই নেই।
স্ত্রী। তাহলে তোমার প্যান্টের পকেটে।
স্বামী। কই, দেখো পকেট ফাঁকা।
স্ত্রী। তাহলে গেলো কোথায় দু দুশো টাকা!
স্বামী। খোঁজা যাক।

দুজনে এখনো দুশো টাকার নোটটা খুঁজছে!

২) নক্ষত্র

স্ত্রী। আজ চাঁদ শনির নক্ষত্রে। তোমার মন আজকে অশান্ত থাকবে।
স্বামী। গতকাল দাদু ছিলেন দিদিমার নক্ষত্রে। দিদিমার দমনে দাদু নির্বিকার।

৩) টেনশনের ওষুধ

স্বামী। আমার ইদানিং ভীষণ টেনশন হচ্ছে।
স্ত্রী। লুঙ্গি পরে রোজ দু বেলা শীর্ষাসন করো।

৪) সর্ষে

স্ত্রী। তুমি মানুষ খুব ভালো, তাই তোমাকে ভালোবাসি।
স্বামী। কোন সর্ষের মধ্যে যে ভূত লুকিয়ে আছে তা বাইরে থেকে দেখে বোঝা দায়!
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ৭৭৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০৬/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast