www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পথ

পথ আমি খুঁজব কি,
পথ আমাকে খুঁজে বার করে
ঠেলে দেয় তার পথে।

কোন পথে যাব,
কপালে লেখা।
নিজের কপাল যে গড়ে নিজে,
সে ভগবান!

আমি মানুষ।
আমি কাজ করে যাই
পথের দিকে না চেয়ে।
যে পথেই যাক মানুষ,
সে পথিক।

পথ খুঁজে যে বার করে,
সে পথপ্রদর্শক।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৪/২০২৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast