www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শেষ বিকালের মেয়ে

শেষ বিকালের মেয়ে
পায়েল পায়ে পড়ে
ঘাসফুল মাড়িয়ে
কিসের নেশায় হারিয়ে
আকাশ পানে তাকিয়ে
মোহের মায়া ছড়িয়ে
কোন রাখালের খোঁজে
আছো সেথায় মুখিয়ে।


শেষ বিকালের মেয়ে
এবার একটু থেমে
দেখো তো চেয়ে
চোখ দুটো মেলিয়ে
হৃদয় আমার মাড়িয়ে
দিয়ে সব গুড়িয়ে
দিব্যি হেসে খেলে
যাচ্ছো যে এগিয়ে।

শেষ বিকালের মেয়ে
দিকবিজয়ী হয়ে
সংগে তোমায় নিয়ে
যেতে চাই হারিয়ে।

শাহ্‌জাদা আল-হাবীব
২৫.১০.২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৩৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/১০/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • আবুল খায়ের ৩১/১০/২০১৭
    ভাল
  • সোলাইমান ৩০/১০/২০১৭
    দারুন কবিতা। ধন্যবাদ আপনাদের
  • আজাদ আলী ৩০/১০/২০১৭
    Onabaddya
  • কে. পাল ৩০/১০/২০১৭
    Bess
  • অনবদ্য
 
Quantcast