www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পত্র দিও

ভুল করে বা ইচ্ছে হলে আমায় তুমি পত্র দিও
বুক ভরা নিঃশ্বাসের সাথে আমার দেওয়া প্রেম নিও
আমায় ভেবে লজ্জা পেলে আঁচল দিয়ে মুখটি ঢেকো
শুধু আমার জন্য তোমার হৃদয় দুয়ার খোলা রেখো।

মনের বাগানে ফুটলে ফুল আমায় তুমি পত্র দিও
ঘুমের ঘোরে স্বপনযোগে আমায় দেখতে পেলে
তাও না হয় লজ্জা ভুলে আমায় জানিয়ে দিলে
আমিও লিখবো হৃদয় জুড়ে তুমি কতোটুকু ছিলে।

বিষন্নতায় ঝাপসা আলোয় আমায় তুমি পত্র দিলে
ঠিকানা ভুলে গেলে না হয় আকাশের নাম লিখে নিলে।

শাহ্‌জাদা আল-হাবীব
১২.১১.২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৯৮৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • দারুণ
  • সুজয় সরকার ১৬/১১/২০১৭
    প্রেমের সুন্দর প্রকাশ
  • সোলাইমান ১৬/১১/২০১৭
    সুন্দর ব্যঙ্গ কবিতা।
    অতি সুন্দর উপস্থাপনা।
    অপূর্ব শব্দঝংকার! অসাধারন কাব্যিকতা।
    কবিতা পাঠে মুগ্ধতা রেখে গেলাম।।।।
 
Quantcast