www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কুরবানীর শিক্ষা

কুরবানীতে খুঁজেন না প্রভু
মোটা তাজা গরু
প্রভুর কাছে প্রিয় হতে হলে
নিয়ত করো পুরো।

কুরবানীতে করো যদি কুরবান
মনের পশুত্ত্ব
খোদার কাছে কুরবানী তোমার
পাবে গুরুত্ব।

প্রভুকে পেতে বিত্তবানরা যদি
পশু করে কুরবান
গরীব, মিসকিনে বিলিয়ে দিলে
রয়েছে প্রতিদান।

গরীব, মিসকিনে ঈদের খুশি
করে নাও যদি ভাগ
তাহলে খোদা কবুল করবেন
তোমার আত্মত্যাগ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৭৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/০৯/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ঠিকইতো,ধন্যবাদ আপনাকে।
  • কুরবানির আসল শিক্ষা প্রকাশ পেয়েছে। ধন্যবাদ কবি।
  • মোনালিসা ১৪/০৯/২০১৬
    লেখাটি পড়ে খুব ভাল লাগলো।
  • অপূর্ব কবিতার জন্য ধন্যবাদ। অারমা সবাই যেন কুরবানির মর্ম বুঝি।
  • সাইফ রুদাদ ১৪/০৯/২০১৬
    বাহ্ চমৎকার
  • অঙ্কুর মজুমদার ১৪/০৯/২০১৬
    vlo...
  • সোলাইমান ১৪/০৯/২০১৬
    সুন্দর
 
Quantcast