www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

স্বাধীন দেশ

একাত্তরের ছাব্বিশে মার্চ
যুদ্ধ যাত্রার দিন
কি দিয়ে ভাই শুধ করবো
শহীদ গাজীর ঋন।

যুদ্ধে যাবার আহব্বানে
ঝাঁপিয়ে পরে সবে
শোষক গুষ্টি বিদায় করে
যুদ্ধ থামলো তবে।

জীবন দিয়ে জয়ী হবার
যাত্রা হলো শুরু
বাঙ্গালিদের ঐক্য দেখে
সবাই মানে গুরু।

নয় মাসের লড়াই শেষে
স্বাধীন হলো দেশ
কেমনে তবে রয়ে গেলো
শোষক গুষ্ঠির রেশ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৪১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৬/০৩/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • স্বাধীনতার শুভেচ্ছা।
  • তাবেরী ২৬/০৩/২০১৭
    সুন্দর।
 
Quantcast