www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

বিজয় কোথায়

বিজয়ের দিন এলে বিজয়ের গান
ইহা যদি দেশপ্রেম তাহলে কি ভান
সারা বছর কেটে যায় নাই তার খুঁজ
বিজয়ের দিন এলে চলে ভূরিভোজ।

বিজয়ের ঢাকঢোল বিজয়ের দিনে
এই দিন চলে গেলে কে কাকে চিনে
এই দিনে বেড়ে যায় শহীদের কদর
ফুল যায় বেদিতে শোকে সব কাতর।

সারা বছর কেটে যায় রঙ ঢঙ ছন্দে
খোঁজ নেই কতজন অনাহারে কান্দে
রাজনীতির যাঁতাকলে কারো নেই রক্ষে
কেউ হয় দেশদ্রোহী কেউ দেশ পক্ষে।

কতো যুগ চলে যায় বিজয়ের পর
কেউ হল দেশপ্রেমী কেউ হল চর
এভাবেই চলে দেশে কতো সমাচার
কেউ হয় সাধু আর কেউ রাজাকার।

বিজয়টা হয়ে গেছে রাজনীতির খেলা
বিজয়ের সাথে আছে ক্ষমতার ভেলা
জনগণের মুখে তাই শুনা যায় প্রবাদ
কখন কি পাওয়া যাবে বিজয়ের স্বাদ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৩৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৬/১২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • হা রাজনীতি
  • সাঁঝের তারা ১৬/১২/২০১৭
    রাজনীতির খেলা - ঠিকইতো...
  • ভালো লাগলো।
  • আতিক নাজ হাসান ১৬/১২/২০১৭
    সত্য কথা বলেছেন।
 
Quantcast