www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

গুপ্ত প্রহেলিকা

প্রতিদিন আমি দেখি তারে বসে আছে ছোট পরিসরে
জানালা খুলে যতদূর দৃষ্টি যায় চেয়ে রয় অবাক চোখে।

সে পথে আমি যখন যাই হেঁটে আমকে সুধায়
বলোতো কি আছে ওপারে, দেখিবারে মন চায়।
আছে কি সেথায় যা নাই এপারে,
যাহা ইচ্ছা স্বপ্নের ছোয়া আছে কি সেথা জড়ায়ে মায়া
বন্ধনহীন চঞ্চল সেথা কি অবারিত খেলা করে?
কি চায় মন জানি না আমি, পাবো কি সে মনের দেখা যদি যাই ওপারে?

উত্তর জানে না সে, জানি না আমিও
তবু তার সাথে চেয়ে থাকি সুদূরে, চোখ যায় যতদূরে
দৃষ্টি মিশে থাকে দিগন্তের গুপ্ত প্রহেলিকায়!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৮১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/১১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast