www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

একটু ছুঁয়ে দাও

আমায় তুমি একটু ছুঁয়ে দাও
তোমার ব্যথার পরশ দিয়ে
          আমার হৃদয় ব্যথা ঝরাও।

অরুণিমা বনে তরুলতা সনে
খেলিছে আলো উদাসী স্মরণে
ঢালিছে সুধা পুষ্পরেণু চঞ্চল পবনে।

আঁচলে গাঁথিয়া সেই অমৃত হাসি
দাঁড়ায়েছ আজ যবে পাশে আসি
স্মৃতির আবেশে জড়াও আমারে, বলো ভালোবাসি।

রাতের আঁধারে স্বপন মায়ায় আমাকে ভুলাও
তোমার ব্যথার পরশ দিয়ে
          আমার হৃদয় ব্যথা ঝরাও।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০১০ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৩/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast