www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

লুকাও আড়ালেতে

একটুখানি দেখা দিয়ে লুকাও আড়ালেতে
বিশ্ব লোকের কোন কোনাতে থাক আসন পেতে,
অনুভবে দেখি তোমায় দাও না ধরা চোখে
ক্লান্ত আমি তোমায় খুঁজে সময় কাটে দুখে।

ক্ষণে ক্ষণে আশার আলো ভরিয়ে দেয় হৃদয়
তোমার সুরের পরশ লাগে সজল চোখের ধারায়,
বনতলে শীতল মায়া জড়াও ভালোবেসে
নীরব কথায় ছুঁয়ে হৃদয় যাও গো তুমি হেসে।

সকাল হলে দিন খুঁজে পায় মুগ্ধ রবির আলো,
সেই আশাতে হৃদয় বাঁধি এই বুঝি ভোর এলো।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৮৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১১/১১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সোলাইমান ১৩/১১/২০১৭
    ভালো লাগলো। শুভেচ্ছা জানবেন কবি বন্ধু।আমন্তণ আমার পাতায়। দারুন ।
    শুভকামনা কবি।
  • ভালো লিখেছেন
  • ভালো লাগলো।
  • সুজয় সরকার ১২/১১/২০১৭
    ভাবের সুন্দর প্রকাশ।
  • কে. পাল ১২/১১/২০১৭
    বাহ
 
Quantcast