www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আকাশ যদি না কাঁদে

আকাশ যদি না কাঁদে
তুমি আর আমি কেঁদে কি হবে?
মরুর বালুকা যদি সাগরের জল হয়ে তোমাকেই ভাসিয়ে যেতো
একফোঁটা নোনাজল মিশিয়ে দিয়ে
তার সাথে হয়ে যেতাম আজ একাকার
বলো, আকাশটা কাঁদবে কেনো? না হয়ে আমার!


যদি তারাদের দিনলিপি এই আকাশে
চাঁদের মতো খুব করে জোছনা ঝরাতো
আমি তার নাম ধরে
একবার বহুবার নিজেকে আড়ল করে
ডেকে ডেকে একে একে ক্লান্ত বিকেলটারে
আগবাড়িয়ে ফিরিয়ে দিতাম ঘরে
ফুঁফিয়ে কাঁদবে বলে এই আয়োজন
তুমিও কি কাঁদবে আবার
বলো, আকাশটা কাঁদবে কেনো? না হয়ে আমার!


২৭/০৩/২০২০
০২ঃ৩৫ রাত
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৭৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৪/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • অভীক ০৬/০৪/২০২০
    সুন্দর
  • Good...
  • ফয়জুল মহী ০৪/০৪/২০২০
    প্রাঞ্জল শব্দের অলংকরণ,  পাঠে মুগ্ধ  হলাম।
  • খুব সুন্দর।
  • দারুণ লেখা
 
Quantcast