www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অশ্রুকণা

আর ফেলনা চোখ হতে জল
মিছেই কাঁদো কেন,
এইতো আমি অনেক দামি
সোনার হরিণ যেন।
আমি অনেক সস্তা ছিলাম
না ছিল তাই দাম,
এখন দেখ ঠাট্টা করে
নিয়ে আমার চাম।
কিই আসে যায় চিন্তা করে
আমার কী আর দোষ,
জানলে অবাক নয়তো তুমি
নতুন জাতের ঘোষ।
মানব খুনের হরেক স্বাদে
মন্ডা মিঠাই খায়,
ঘোষ বাবাজি তার থেকেই
অনেক কিছুই পায়।
নিজেও বাঁচে জাতকে বাঁচায়
আর কে বলে কী?
কেমনে শুনি যন্ত্র কানে
কানতো খুয়েছি।
বিষয়শ্রেণী: কৌতুক
ব্লগটি ১১৩৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/১১/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast