www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কী নাম দেব

নামে আর কী হবে যখন চিনে না কেউ
দুঃখ হৃদয় গহীনে আনলে হাজারো ঢেউ
সব চলে ক্ষমতায় আর চলে পা চেটে
কেন আর মরে যাবে সারাটি জীবন খেটে
হাঁক শুনে ছুটে গেলে পাওয়া যায় সোনা
কী আর পাওয়া যাবে কষ্টে হাতে গোনা
যতদিন চলে যায় আসবে আবার ফিরে দিন
হোক না তা অপ্রিয় বা ঠিক অর্বাচিন
যা হোক হবার ভাবি না তো আর তাই
চলতে থাকি পাওয়া যাবে নাকি কিছু নাই।
আশা নেই কিছু ছুটি কার পিছু আর দেখি না
হাজারো কথাতে তবু সয়ে যায় গা।
বিষয়শ্রেণী: অভিজ্ঞতা
ব্লগটি ৭০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৩/০৯/২০২৩

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জে এস এম অনিক ০৯/০২/২০২৪
    অসাধারণ লেখা
  • চমৎকার লিখেছেন।
  • সুন্দর নাম দিয়ে কি আসে যায়
    কর্মগুণেরই ডাকবে তারে-------------
  • অনিন্দ‍্যসুন্দর প্রকাশ
  • ফয়জুল মহী ২৩/০৯/২০২৩
    অসামান্য।
 
Quantcast