www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

দ্বার খুলে দাও

রেখো না মনের দ্বার বন্ধ করে আর,
রেখো না; সপাটে দাও খুলে। যাও ভুলে
সব বিষাদ দিনের স্মৃতি। চেয়ে দেখো
রৌদ্রস্নাত পল্লবিত পৃথিবী, তোমাকে
ডাকছে দুহাত মেলে। স্পর্শ কর তাকে
একটি বার। থেকো না অন্ধকারে, নিয়ে
বিগত দিনের ক্ষত। হারিয়ে যে গেছে
চেনা পথের বাঁকে, সে ফিরবে না আর!

নতুন সাথীকে নাও খুঁজে। একা একা
পথ চলা যায় না যে! চাই হাতে হাত
রাখবার প্রিয় হাত। চাই ঘুম ঘুম
বৃষ্টি দুপুরে, রোদ্দুরে, বন্ধু একজন
পাশেতে, যে ভালবাসে; পরম বিশ্বস্ত
একটি কাঁধ, নিশ্চিন্তে মাথা রাখবার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬২৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২১/০৮/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast