www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

লুকোনো অনুভূতির ঢল

যে ঢেউ আসে
উজাড় করে
অশান্ত সময়ের
অভিন্ন সেই নীরবতায়,
ভিন্ন টানে কাছে আনে
লুকোনো অনুভূতির ঢল।
যা কিছু চোখের দেখা,
যা কিছু আসলে একা।
তালে উত্তাল এই থেমে থাকা
আর এই চলাচল।

তোমার যা কিছু পাওয়া
সব তোমার দেয়ার
আয়োজনেই চাওয়া।

উজাড় করে
সে ঢেউ আসে।
এই চলাচলে,
অনুভূতির ঢলে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫৪ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৬/০৮/২০২৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast