www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কোন প্রণয়ের হাওয়া

কার নয়নে চমকিল
ওই পরানের চাওয়া,
কোন প্রণয়ের হাওয়া
কোন অধীর ধারায়
স্থির আঁখির
এই গান গাওয়া।

কোন পথে আসতে তুমি,
কোন পথে যেতে ফিরে?
একদিন নীরবতায়
শোনাও ধীরে, খুব ধীরে।

চন্দ্র বিমোহিত
তন্দ্রা রাতের পরে,
বিনা আয়োজনে
ব্যাকুল রবির ভোরে।

ওই পরানের চাওয়ায়
কোন প্রণয়ের হাওয়ায়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৫১১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৮/২০২৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast