www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

পথ হারানো পথিক হারানো

পথ হারোনোতে ভুল নেই।
পথিক চিনতেই যত ভুল।
চোখে চোখ পড়তে
কি আর ভুল বলো,
কুয়াশার মতো দৃষ্টিতে
পথের কিছু ভুল হলে হোক।

কিছু কিছু প্রেমের
শুরুর পংক্তি
থাকে না।
আর কিছু কিছু পংক্তির
শুরুতে প্রেম থাকে না।

বাকিটা বুঝে নিতে
তোমাকে আর আমাকে
পথের মতোই
অবুঝ থাকতে হবে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪০৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১২/০১/২০২৫

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast