www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আজকেটাও কালকের মতোই হলো

এই যে দেখা,
চোখের পাতা থেকে
সেই কান পেতে থাকাতেই।
চোখের ওপারেও
যে চেয়ে থাকার অপেক্ষা
তার কাছাকাছি কোথাও।

ওই যে অন্য কোনো খানে।
এক ধরণের দেখা কিন্তু হলো।

মনের দুয়ার খোলো বা
না খোলো।
আজকেটাও কালকের মতোই হলো।
ভালোলাগা বাতাসেই কথা রেখে গেলো।
মাঝামাঝি অন্য এক তোমার
আর অন্য এক আমার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৮৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/১০/২০২৪

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast