www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

হিসেবটা বেহিসাবী

হিসেবটাই এরকম -
কাছে টানার ছলে
দূরে দূরে ঠেলে দেয়া
আর দূরে দূরে রেখেই
কাছে কাছে টেনে নেয়া।

হিসেবটা মিলবেনা,
তা সেই দিনের হিসেব যতটাই
মিলে যাক রাতের অন্ধকারে
কিংবা সেই না দেখা হাসি
আঁধার কাটিয়ে ঠিক ঠিক
ফিরে আসুক বারে বারে।

কেন আর কিভাবে -
উত্তর জানা যাবে না।

হিসেবটা বেহিসাবী,
না বলা কথা বলে যায়
হিসাব ছাড়া শূন্যতায়।
কিছু তার শোনা যায়
কিছু নীরবেই রয়ে যায়।

শেষ নেই তার।
নতুন হিসেবের খাতা
পাতা উল্টায় বারবার।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৪৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৯/০৪/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast