www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অভিন্ন বাস্তবতার অবাস্তব ভালোলাগায়

সময়ের সাথে সাথে
সবকিছুই চলে যায় না।

তোমার পায়ের ধাপে ধাপে
তোমার কাছে আসবার
ভিন্ন যত আয়োজনে
নিঃসঙ্গ অভিনয়ের
অভিন্ন বাস্তবতায়
কত কিছু যে
অবাস্তব ভালোলাগায়
ফেলে আসা আশার
স্মৃতির মতো রয়ে যায়,
শেষ হয় কেবল নতুন
শুরুর জন্যেই।

সময় যায়,
কিন্তু
সময়ের সাথে সাথে
সবকিছুই চলে যায় না,
সবকিছুই শেষ হয় না।

এই যে যেমন
হয়তো দেখনি তুমি,
এই দখিনা হাওয়ার ছন্দে
নতুন শুরুর পথটা
এই শেষ এর ঠিক
পরেই হয়তো শুরু।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৭২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৭/০৩/২০২২

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast