www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

জানালায় হঠাৎ রবীন্দ্রনাথ

একলা থাকার দুপুর
বৃষ্টি ছাড়াই রোদের
টাপুর টুপুর।
কড়া নাড়ে, ডাকে কাছে
তোমার কাছেই তো বলার
অবাক গল্প আছে।
খুঁজেই যেতে তোমায়
স্মৃতির মায়ায়
তারই ফাঁকে কখন
জানালায় হঠাৎ
রবীন্দ্রনাথ।

একলা থাকার দুপুর
টাপুর টুপুর।
তোমারি জন্য কি
জানালায় হঠাৎ
আজ রবীন্দ্রনাথ?
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬২২ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/০৯/২০১৯

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast