www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

প্রজাপতি হতে গিয়ে হঠাৎ করেই

প্রজাপতি হতে গিয়ে
হঠাৎ করেই
থেমে গেলো
আজ এই মনটা।
খোলা আকাশের চেয়েও
অনেক প্রিয়
তোমার
অবাক করা বন্ধনটা।

মেঘ থেকে আরো দূরে
অন্য কোথাও
পাওয়া সেই
ঠিকানাটা,
ঘুড়ির মতো খুব কাছে
গিয়েও
ফিরে এলো আজ -
স্মৃতির মতো বন্ধনটা।

কথা ছাড়া, ভাষা ছাড়া -
তোমার
এই আয়োজনটা।
গান ছাড়া, সুর ছাড়া
কিসের মায়ায়
এই যে
অনুরণটা।

থেমে গেলো মনটা।
তোমার অবাক করা
বন্ধনটা।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৮৭৫ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০১/০৩/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast