www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মনে মনে দূরে দূরে

চিহ্ন নিয়ে
একজনে মনে মনে
দূরে দূরে থাকে।
পালক হয়ে উড়ে উড়ে
আলোয় আলোয়
আঁধার ঢাকে।

কাছে ডাকে
কাছে আসে,
যদিও সে জনে
দূরে দূরেই থাকে।

তারই সাথে দেখো
কত আলাপন,
কত আয়োজন।
এখনো তারার মতো
নয়নের কাছে,
হোক বা না হোক দেখা
চেনা পথের বাঁকে,
কাছেই আছে -
যদিও সে জনে
দূরে দূরেই থাকে।

মনে রবে
চিহ্ন তোমার থাক,
মেঘে মেঘে
মিশে যাক।  
উৎস থেকে ছড়িয়ে
গেলো আলো,
সেই ভালো, সেই ভালো।

মনে মনে দূরে দূরেই থাকো,
রবির আলোয় গ্রহ থেকে
গ্রহান্তরে
তারার মতো ছবি আঁকো।

আছো, থাকো।

মনে মনে
দূরে দূরেই থাকো।

(ইংল্যান্ড এ রবীন্দ্রনাথ ঠাকুর এর স্মৃতির প্রতি, ২০১৬)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৩৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/১২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast