www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ছোট নদী

ছোট বলে নদীটা
তার স্বপ্ন কিন্তু ছোট না।
সেই একই বিশাল আকাশের নিচে
একই হাওয়ায় ভেসে চলা।
অনেক পাখি আসে
ছোট নদীটির তীরে।
অনেক ফুলের পরাগ ভেসে যায়।
অনেক শান্ত বিকেল উঁকি দেয়,
খোঁজে গোধূলির রং।
অনেক রং মিলিয়ে যায়
ঘোলা পানিতে।  
অনেক হাত ধরে হাঁটাহাঁটি
কথা, গান, সুর।
তবু মানুষ বলে
ঐ যে ছোট নদী।
মানুষ আসলে একটু বোকা-ই আছে।


(লেখকের 'বাতি ও মানুষ' শীর্ষক স্বল্প-পরিসরের এক সংকলনে ২০১৩ সালে প্রকাশিত।)
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৬৫৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৩/১২/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast