www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শ্রাবণ মেঘের সন্ধ্যায়

শ্রাবণ মেঘের সন্ধ্যা।
ভালোলাগা জমা হয়েছিল সারা ঘর ভরে।
অন্ধকার ঘনিয়ে এসেছিল ধীরে ধীরে।
কি যে বেদনা নিয়ে এসেছিল সে! আহ!
যতবার মনে পরে। ততবার হুহু করে কেঁদে উঠি।
সবাই মিলে খেতে বসেছিলাম গরুর ভুনা, আর সাদা ভাত।
লেবু ছিল না বলে বেজাই মন খারাপ করেছিল নাবিল।
পাশের বাসা আন্টির থেকে লেবু ধার নিয়েছিলাম।
এবার মহানন্দে নাবিল খাওয়ায় মগ্ন।
এক পাশে বেজে উঠছে কবিতা আবৃত্তির রেকর্ডিং।
কি সুমধুর সে সুর, কি ভরাট কন্ঠ।
ভালোলাগায় মুখর ছিল সব।
পাশে ছিল ডাক্তার আরিফ, সেরা নাচিয়ে তিহাম।
চালক ইব্রাহিম।
কিন্ত কি এক কানফাটা চিৎকার।
কি এক অস্বস্তি সবার মাঝে।
খাবার রেখে উঠে যাই সবাই।
নাবিলের গলায় কি যেন আটকে গেছে।
প্রচন্ড চিৎকারে সবাই কেঁদে উঠেছে সবাই।
মিনিট কয়েক এর মাঝে নেই নাবিল।
একটু আগে যার বায়না ছিল লেবু ছাড়া খাবে না।
সেই নাবিল প্রাণসহ নেই এই সুন্দর সন্ধ্যায়।
এমন শ্রাবণ মেঘের সন্ধাবেলা যেন না আসে কোন ঘরে।
যে না আসে কোন কালে।
শ্রাবণ সন্ধে নামুক সব সুখ সাথে করে।
সেদিন কিছুই করার ছিল না।
সব অভিজ্ঞতা ছিল অসহায়।
শেষে নাবিলকে বিদায় দিতে হয়েছিল খালি হাতে।
সব অভিজ্ঞতা্র উপরে ছিল সে।
বিষয়শ্রেণী: অভিজ্ঞতা
ব্লগটি ১৩০৬ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/১০/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • বেশ ভাল
  • সন্দীপন পাল ২৭/১০/২০১৭
    ভালো লাগলো। অভিনন্দন
  • আজাদ আলী ১৯/১০/২০১৭
    বেশ! শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কবি।
  • আব্দুল হক ১৮/১০/২০১৭
    বেশ সুন্দর , শোবারকবাদ!!
  • ভালো লাগল
  • সাঁঝের তারা ১৮/১০/২০১৭
    বেশ ...
 
Quantcast