www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চলে গেলে অজানায়

জানি দুনিয়ার রীতি।
তাই বলে এত অসময়ে কেন?
আমিও জানি, তোমার চলার পথের যাত্রী আমি।
কিন্ত এই যে তোমাকে আর দেখতে পাবো না।
খুব ভাবাচ্ছে আমায়।
তুমি চলে গেছো বহুদূর।
রাতের মায়াকে পিছনে ফেলে।
কর্মময় দিনের মায়াকে ভুলে।
কত লেনাদেনা রয়ে গেল অজানায়।
এত সুন্দর জীবনে এমন প্রস্থান খুব বেদনা দেয়।
সে দিন কতকিছু ভেবেছিলাম মনে আছে?
কত ভাবনা ঘুমাতে যাবার বেলায়।
কাল এটা করবো, ওটা করবো।
এই যে দেখো, অনুভব করো প্রাণের যাওয়া আসাটাকে।
শুধু পারছি নিজের অনুভুতিটা বুঝতে এই তো!
আর কিছুই নেই বস্তুত।
এই অনুভুতিটা, বাতাসের নিয়মটা অনিয়ম হয়ে গেলেই সব অজানা।
আর কিছুই ভাবার নেই, কিছুই করার নেই।
জীবনের সব কথার তখনই অবসান ঘটবে।
সবাই নতুন পথের যাত্রী হিসেবে বিদায় জানাবে।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১০৪১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ৩০/১০/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast