www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

যদি ইচ্ছে হয়

যদি ইচ্ছে হয় ভালবাসতে, বেসো।
যদি ইচ্ছে হয় কাছে ডাকতে, ডেকো।
যদি ইচ্ছে হয় অনুভব করতে, করো।
যদি ইচ্ছে হয় কাছে নিতে, নিও।
যদি ইচ্ছে হয় ভুলে যেতে, ক্ষমা করে দিও।
এত মায়ার পাহাড়ে,
এত স্মৃতির ভিরে ভুলে যাবেই বা কি করে, বলো!
আমার এতটুকু ভাবনায় আসে না।
যদি ইচ্ছে হয় তোমাকে ভালবাসতে, বাসি।
তন্নতন্ন করে লিখি তোমায়, নিযুত রকম করে।
সমগ্র অস্তিত্বের মিশেলে ভালবেসে যাই অবিরাম।
নিশিদিন ভেবে যাই অনুভবের মশাল হাতে নিয়ে।
ইচ্ছে যদি হানা দেয় ভাল রাখতে, রেখো।
ভাল থেকো, নিরবধি।
ইচ্ছে ছিল এক আকাশের নীচে থাকতে, আছি তো।
এই তো এখন স্থায়ী শান্তনা, বলো!
এই তো ভাল আছি বেশ.......ভাল আছি ইচ্ছে মত।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১৪০৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৯/১১/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast