www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

অন্তর্দহন

বুকের গভীরে কোন সীমাহীণ তলে
ছাঁইচাপা কোন এক তীব্র দহন
আমার ছায়ার মত চলে।
নিঃশ্বাস প্রশ্বাসে তার জিবন অজর হয়ে থাকে
মরে না জিবন তাই জ্বলে আর জ্বলে।
কর্মে যাই প্রতিদিন কাজের মধ্যে তাই নিজেকে ডুবাই
মুহূর্ত খানেক তবু পাই না রেহাই।
প্রিয়ভাষী বন্ধুবর কোথায় কে আছে
শান্তি চাই, কোথা যাই, কাহার কাছে?
বুকের মধ্যে কিছু আলোক জ্বলে
সেই সাথে আরো বেশি আগুণ জ্বলে
কোথায় বসিয়া থাকে সে আগুণ কোন অতলে!
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২০১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুন্দর।
  • জিবন > জীবন
    আগুণ > আগুন
    • শরীফ আহমাদ ২১/০৫/২০১৭
      অপার শুভেচ্ছা....
  • আব্দুল হক ১৫/০৫/২০১৭
    সুন্দর লিখেছেন, ধন্যবাদ!
  • Tanju H ১৪/০৫/২০১৭
    অসাধারন কবি
  • কে. পাল ১৪/০৫/২০১৭
    বেশ
  • সাঁঝের তারা ১৪/০৫/২০১৭
    সুন্দর...
 
Quantcast