www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

যুগল চোখ

আমার যুগল চোখ পাথরে খোদাই
ভাব, বর্ণ, তত্বহীণ অতি সাধারন
একদৃষ্টি, অপলক, নিত্য উদাস
অনিমেষ, অতন্দ্র, ছবির মতন।

কালের যাত্রার বাণি এখানে অবাক
নিঃশ্বাস ফেলেই চলে শব্দবিহীণ
অতলান্ত সাগরের গহীণ প্রকাশ
আমার যুগল চোখ ভিষণ কঠিন।

শতাব্দী এগিয়ে চলে, মৃত্যু আসে
অগণিত যুদ্ধ হয়, শহর, বন্দর
ধ্বংস হয় জনপদ উপাসনালয়,
তবুও যুগল চোখ অভয়, অক্ষয়।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৮৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ভাল।
  • তত্বহীণ > তত্ত্বহীন
    সাধারন > সাধারণ
    আরও আছে...
    • শরীফ আহমাদ ২১/০৫/২০১৭
      ধন্যবাদ অশেষ....
  • পলাশ ১৪/০৫/২০১৭
    সবটাই সুন্দর। কিন্তু, অপরাধ নেবেন না, একটু বানানগুলো যদি দেখতেন।
  • Nice
  • সাঁঝের তারা ১৪/০৫/২০১৭
    সুন্দর।
 
Quantcast