www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

শিক্ষার্থীর প্রতি

লেখাপড়া কর যদি তুমি
বড় হবে নিশ্চয় জেনো
কেবা কবে বড় হলো পড়ালেখা ছাড়া
এ কথাটি নিশ্চয় মেনো।
তুমি হবে এ দেশের সেরা জ্ঞাণি, গুণি
বই যদি জীবনের বন্ধু করো
মানুষের ঘরে ঘরে সুনাম রবে
সত্য, ন্যায়ের পথ যদি তুমি ধরো।
সৃষ্টি সেবার তরে যদি ধ্যান করো
সৃষ্টির মাঝে তুমি ধন্য হবে
স্রষ্টার ধ্যাণ, জ্ঞাণ যদি থাকে মনে
স্রষ্টার প্রিয় বলে গণ্য হবে।
অটল ধৈর্য্য যদি থাকে মনে প্রানে
জীবনের পথে হবে শ্রেষ্ঠ পথিক
দেশকে মহান করো অন্য দেশে
তুমি হবে পৃথিবীর শ্রেষ্ঠ নাগরিক।
পুথির বাইরে গিয়ে পৃথিবীর মাঠে
খুঁজে নাও জীবনের সত্য জ্ঞান
হৃদয় ছড়িয়ে দাও অন্য হৃদয়ে
মানব হৃদয়ে পাবে শ্রেষ্ঠ ধ্যাণ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৪১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২০/০৫/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • সুজিত মান্না ২১/০৫/২০১৭
    পড়লাম
  • আদ র্শ মূলক।
    তবে 'ণ' জনিত বানান ভুল আছে।
    • শরীফ আহমাদ ২১/০৫/২০১৭
      অপার শুভেচ্ছা রইল....
  • আলম সারওয়ার ২০/০৫/২০১৭
    শুভেচ্ছা পাবার যোগ্য
  • সাঁঝের তারা ২০/০৫/২০১৭
    খুব ভাল ...
  • ভালো লাগলো।
  • ভাল লাগল
  • Tanju H ২০/০৫/২০১৭
    সুন্দর
 
Quantcast