www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ধুতুরাগাছে গজিয়েছে দাড়ি

ধুতুরাগাছে গজিয়েছে দাড়ি
সাইয়িদ রফিকুল হক

ধুতুরাগাছে গজিয়েছে রে দাড়ি!
আয়রে তোরা, দেখবি আয় তাড়াতাড়ি।
কালসাপের মাথায় দেখি লম্বা টুপি!
অন্ধজনে জ্বালায় আজ জ্ঞানের কূপি!
শিয়ালগুলো হচ্ছে যেন সমাজপতি,
ভাবো এখন, কী হবে আজ মানুষের গতি!
হায়েনাগুলো ঘুরছে দলে লাভের আশায়,
বাঁদরগুলো মেতেছে যেন ঘোর তামাশায়!
ধুতুরাগাছে গজিয়েছে রে ভয়ানক দাড়ি,
এবার বুঝি বিষাক্ত হবে আমাদের ঘরবাড়ি।


সাইয়িদ রফিকুল হক
২৮/০২/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৪৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast