www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

সবুজ গাঁয়ে শীত নেমেছে

সবুজ গাঁয়ে শীত নেমেছে
সাইয়িদ রফিকুল হক


শীত নেমেছে সবুজ গাঁয়ে
ঝরছে ভীষণ কুয়াশা,
আগুন জ্বেলে গরিব চাষির
বেঁচে থাকার আশা।
মাঠেঘাটে নাই যে এখন
কৃষাণ-মজুর-কামলা,
সবুজ গাঁয়ে শীত নেমেছে
করছে ভীষণ হামলা!
হাতড়ে ফেরে সবাই এখন
পুরান কাঁথা-কম্বল,
গরম জামা মোটা কাপড়
সবার এখন সম্বল।
কেউ বা আবার আগুন জ্বেলে
করছে ভীষণ হল্লা,
সবুজ গাঁয়ে শীত নেমেছে
করছে বিরাট হামলা।



সাইয়িদ রফিকুল হক
০৮/০১/২০১৮
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৭৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ০৮/০১/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast