www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আগের মতো শরৎ

আগের মতো শরৎ
সাইয়িদ রফিকুল হক

শরৎ এবার ভাল্লাগে নাই
ছিল গরম হাওয়া,
মনের মতো শরৎ কি ভাই
আর যাবে না পাওয়া?
এতো কেন গরম দেশে?
কোথায় আগের শান্তি,
দূর কর হে প্রভু তুমি
সব মানুষের ক্লান্তি।
নীলআকাশে সাদামেঘের
দেখছি নাতো হাসি,
মনের সুখে কেমন করে
রূপসাগরে ভাসি?
শরৎকালে এমন গরম
মনটা গেল জমে,
আগের মতো শরৎ কি আর
আসবে ধরাধামে?
শরৎকালে শিউলি নাই
নাই যে কাশের ফুল!
বাংলাদেশের শরৎকালে
হচ্ছে কীসের ভুল?
সাদামেঘের ভেলাগুলো
পাবো কোথায় খুঁজে?
শরৎরাণী আছো তুমি
চোখটি কেন বুজে?




সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
১৫/১০/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৭৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৫/১০/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast