www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

চোখের জলে

চোখের জলে
সাইয়িদ রফিকুল হক

চোখের জলে ভান ছিল না কোনো,
আসল জলে বুক ভেসেছে জেনো।
সামনে তুমি দেখলে শুধু চোখের জল!
মন কেঁদেছে অনেক বেশি
ভেঙ্গে সকল মনোবল।
ভালোবাসা নাই বা হলো—দুঃখ নাই মনে,
তুমি কেন হার মেনেছো সামান্য এক ধনে!
তোমার এমন পরাজয়ে ঝরছে চোখে জল,
জীবন আমার কষ্টে গেলেও তোমার জীবন বিফল!



সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২৮/০৯/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১২৮৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২৮/০৯/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast