www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ব্যাচেলর

টেবিল চেয়ার চকি আঁটে
এমন একটি ঘর,
ঢাকার বুকে তুমি সুখি
খাঁটি ব্যাচেলর।

অনেক মেন্যু প্রিয় খাবার
তবু ডাল-ভাত,
এর অধিক পেতে হলে
মাথায় উঠে হাত।

বিদ্যুৎহীন ঘর তোমার
থাকো অন্ধকারে,
ভীজাকাপড় শুকাও তুমি
অ্যান্টেনার তারে।

তবুও তুমি ঘরেই আছো
দিন কেটে যায়,
এমন একটি ঘরেই এখন
কেউনা খুঁজে পায়।

অাঁধার রাতে সুখের স্বপন
বিনি প'সায় দেখো,
রাধানীতে রাজার হালে
স্বপ্ন জি'য়ে রেখো।

ঢাকায় আছে ঘুমার মতো
এমন একটি ঘর,
এটাই আজকে ব্যাচেলরের
সব'চে ভালো খবর।
.
১১/০৮/১৬
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ১১৭৩ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ২২/০৮/২০১৬

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • জয় ২৩/০৮/২০১৬
    খুব ভালো
  • ব্যাচেলার এর যন্ত্রনা ব্যাচেলারই বোঝে !!
  • অঙ্কুর মজুমদার ২৩/০৮/২০১৬
    sundor
  • স্বপ্নময় স্বপন ২২/০৮/২০১৬
    অন্ন্য!অনবদ্য!
 
Quantcast